সংবাদ

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, নিহত ৪

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০২:০৭ পিএম

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, নিহত ৪

পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন।

নিহতরা হলেন- লাইজু বেগম (৩৮), স্বামী নাম মো. কবির জোমাদ্দার (থানা-মোংলা, জেলা-বাগেরহাট); কবির জমাদ্দার (৪৭), বাবার নাম আ. রশিদ জমাদ্দার (থানা-মোংলা, জেলা-বাগেরহাট); খুশি বেগম (৩৫), বাবার নাম সুলতান ফরাজি (থানা-মোংলা, জেলা-বাগেরহাট) ও মো. রবিউল (২২), বাবার নাম মজিবর (থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইসলাম পরিবহনের বাসটির ধাক্কায় আকাশ পরিবহনের বাসটির ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পর ওই এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী যাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে হাজির হয় অতিরিক্ত পুলিশ। ছুটে যায় বাড্ডার থানা পুলিশ। তার আগেই পালিয়ে যায় ঘাতক ইসলাম পরিবহনের বাসের চালক ও হেল্পার। হতাহতদের নেওয়া হয় আশপাশের হাসপাতালে।

পুলিশ জানায়, গুলিস্তানমুখী আকাশ পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ইসলাম পরিবহনের বাসটিসহ ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে রেকার দিয়ে সরিয়ে থানা হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ইসলাম পরিবহনের চালক হেল্পারকে খোঁজা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, নিহত ৪

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন।

নিহতরা হলেন- লাইজু বেগম (৩৮), স্বামী নাম মো. কবির জোমাদ্দার (থানা-মোংলা, জেলা-বাগেরহাট); কবির জমাদ্দার (৪৭), বাবার নাম আ. রশিদ জমাদ্দার (থানা-মোংলা, জেলা-বাগেরহাট); খুশি বেগম (৩৫), বাবার নাম সুলতান ফরাজি (থানা-মোংলা, জেলা-বাগেরহাট) ও মো. রবিউল (২২), বাবার নাম মজিবর (থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইসলাম পরিবহনের বাসটির ধাক্কায় আকাশ পরিবহনের বাসটির ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পর ওই এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী যাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে হাজির হয় অতিরিক্ত পুলিশ। ছুটে যায় বাড্ডার থানা পুলিশ। তার আগেই পালিয়ে যায় ঘাতক ইসলাম পরিবহনের বাসের চালক ও হেল্পার। হতাহতদের নেওয়া হয় আশপাশের হাসপাতালে।

পুলিশ জানায়, গুলিস্তানমুখী আকাশ পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ইসলাম পরিবহনের বাসটিসহ ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে রেকার দিয়ে সরিয়ে থানা হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ইসলাম পরিবহনের চালক হেল্পারকে খোঁজা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত