সংবাদ

ইরাকে মিসাইল হামলায় নিহত শ্রাবণের মরদেহ দেশে ফিরেছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১১:৫৯ এএম

ইরাকে মিসাইল হামলায় নিহত শ্রাবণের মরদেহ দেশে ফিরেছে

ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শ্রাবণের মরদেহ অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) সকালে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

​ভোর ৫টা ১৫ মিনিটে শ্রাবণের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহটি গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি নিহতের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মুন্সীগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের ​মোহাম্মদ শ্রাবণ জীবিকার সন্ধানে ১০ বছর আগে ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি সেখানে এক মিসাইল হামলায় তিনি প্রাণ হারান।

​বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ও সরকারি প্রক্রিয়ায় শ্রাবণের মরদেহ দেশে আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি রওনা হয়। এরপর দীর্ঘ ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে আজ ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

​বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রবাসী শ্রাবণের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সরকারের পক্ষ থেকে দাফন-কাফনের খরচ বাবদ ৩৫ হাজার টাকার একটি আর্থিক অনুদানের চেক নিহতের স্বজনদের হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩০ মে ২০২৬

ইরাকে মিসাইল হামলায় নিহত শ্রাবণের মরদেহ দেশে ফিরেছে

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত