সংবাদ

স্পেন-ফ্রান্স মহারণের আগে কথার লড়াই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:১৭ এএম

স্পেন-ফ্রান্স মহারণের আগে কথার লড়াই

​বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই জায়ান্ট স্পেন ও ফ্রান্স। এই বড় লড়াইয়ের আগে মাঠের বাইরে চলছে উত্তপ্ত বাক্যবিনিময়। লুইস দে লা ফুয়েন্তের দলের আত্মবিশ্বাসের মূল কারণ গত ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়।

সেই সাফল্যের রেশ ধরেই নিজের ১৯তম জন্মদিনে তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল জানালেন কোনো দলকেই ভয় পায় না তার দল।

সংবাদ সম্মেলনে ইয়ামাল বলেন, ফ্রান্স যদি তার মন্তব্যকে ভিন্নভাবে নিতে চায় তবে সেটি তাদের ব্যাপার। তিনি আরও যোগ করেন, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি কি ফ্রান্সকে ভয় পাই? আমি বলেছিলাম, না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কোনো ম্যাচকেই আমরা ভয় পাই না। এটা ফুটবল, তারা আমার কথাকে যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারে।

​বিশ্বকাপে গোল খরা নিয়ে সমালোচনার মুখে থাকা এই ফরোয়ার্ড চাপের বিষয়টি উড়িয়ে দিয়ে জানান, তারা এখন অনেক বেশি পরিণত। ইয়ামাল বলেন, আমরা অনেক পরিণত হয়েছি। কেপ ভার্দের বিপক্ষে কঠিন সময় পার করেছি, সেখান থেকে শিক্ষা নিয়েছি। আমি কোনো চাপ অনুভব করি না। সবাই যদি বলে আমি আমার সেরা ফর্মে নেই, তাহলে আগামীকাল আমার কাছ থেকে কিছু আশা করারও দরকার নেই। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে ইয়ামালের প্রত্যাশা আকাশচুম্বী।

তিনি বলেন, আমরা নিজেদের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে কল্পনা করি, যেমন ২০১০ সালে স্পেন করেছিল। তাহলে এবার কেন নয়? গোল নিয়ে চিন্তিত না হলেও এমন বড় ম্যাচে গোল করাকে তিনি বিশেষ কিছু হিসেবেই দেখছেন।

​অন্যদিকে প্রতিপক্ষের ওপর চাপের বোঝা চাপিয়ে স্পেনকেই পরিষ্কার ফেবারিট ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। ফরাসি ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্পেনই ফেবারিট। আমি তাদের ওপর অতিরিক্ত চাপ দিতে চাই না, কিন্তু তারা যা করেছে, এমনকি নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে হারার পরও, তারা অনেক শক্তির একটি অসাধারণ দল।

তবে নিজের শিষ্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশম বলেন, আমরা বিশ্বকাপের সেমিফাইনাল খেলছি। প্রতিপক্ষকে আমরা ভালো করেই চিনি, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। এটি অত্যন্ত উচ্চমানের একটি ম্যাচ।

দেশমের মতে, এখন টিকে থাকা চারটি দলই টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। গত নেশন্স লিগের সেমিফাইনালের হারের বদলা নেওয়ার সুযোগ হাতছানি দিলেও ফ্রান্সের কোচ স্পেনকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবেই দেখছেন। সবকিছু মিলিয়ে ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই সেমিফাইনাল ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

স্পেন-ফ্রান্স মহারণের আগে কথার লড়াই

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত