পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু হলো- আসিফ (১১) ও তার ছোট বোন সাথী আক্তার (৯)। তারা ওই এলাকার মৃত আইজুল ইসলামের সন্তান। মা আছিয়া খাতুনের সঙ্গে তারা বাড়িতে থাকত।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শিশুদের মা আছিয়া খাতুন একজন শ্রমিক। সন্ধ্যায় তিনি কাজ শেষে বাড়ি ফিরে সন্তানদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরাও তাদের সন্ধানে তল্লাশি চালান। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে সাথীর মরদেহও উদ্ধার করা হয়।
স্থানীয় ব্যক্তিদের ধারণা, পুকুরপাড়ে আমগাছ থেকে আম পাড়তে গিয়ে তারা পানিতে পড়ে তলিয়ে যায়।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন