সংবাদ

মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম

মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা
হাইমচর থানা। ছবি : সংবাদ

চাঁদপুরের হাইমচর উপজেলায় ইজমালি (যৌথ) পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে বিরোধের জেরে ওমর ফারুক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উপজেলার উত্তর চরভাঙ্গা গ্রামের খালেক ঢালীর ছেলে। তিনি ওই গ্রামে তার নানা হাসমত উল্যাহ মৃধার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসমত উল্যাহর পরিবারের সঙ্গে একই বাড়ির কুদ্দুস মৃধা, বিল্লাল মৃধা, হাসান মৃধা ও হাবিব মৃধাসহ কয়েকজনের পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধ হাসমত উল্যাহকে মারধর করতে উদ্যত হলে তার নাতি ওমর ফারুক বাধা দিতে এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা ফারুক ও তার পরিবারের লোকজনের চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। মরিচের গুঁড়ার তীব্রতায় তারা দিশেহারা হয়ে পড়লে প্রতিপক্ষের একজন ধারালো দা দিয়ে ফারুকের গলায় কোপ দেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর জখম অবস্থায় ফারুককে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে।

হাইমচর থানা-পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত হাবিবসহ ঘটনায় জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত