নরসিংদী সদর উপজেলার শিলমান্দীতে নিখোঁজ হওয়ার এক দিন পর ফাহিম (১৭) নামের এক কিশোর অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকালে মধ্য শিলমান্দী গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত ফাহিম মধ্য শিলমান্দী গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইকচালক ছিলেন। স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১ জুন) রাত আটটার দিকে বাবার সঙ্গে ফাহিমের শেষ কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় একটি পুকুরে ফাহিমের লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ফাহিমের বাবা রুহুল আমিন বলেন, “রাত আটটার পর থেকে ফাহিমের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সকালে খবর পাই ওর লাশ পুকুরে পড়ে আছে।”
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর এম আল-মামুন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন