সংবাদ

মহাসড়কে ফিরল বীরশ্রেষ্ঠ মতিউরের ‘বাংলার ঈগল’

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৬:১৭ পিএম

মহাসড়কে ফিরল বীরশ্রেষ্ঠ মতিউরের ‘বাংলার ঈগল’
রায়পুরায় নবনির্মিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল। ছবি : সংবাদ

নরসিংদীর রায়পুরা উপজেলায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতিফলক ‘বাংলার ঈগল’ পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ম্যুরালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়ক প্রশস্তকরণ কাজের জন্য গত ২০ জানুয়ারি ম্যুরালটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। আগে এটি ১৬ ফুট উচ্চতা ও ১২ ফুট প্রস্থের থাকলেও এখন তা ৩১ ফুট উচ্চতা ও ২২ ফুট প্রস্থে বড় পরিসরে নির্মাণ করা হয়েছে। ম্যুরালটিতে বীরশ্রেষ্ঠের প্রতিকৃতি, জীবনবৃত্তান্ত এবং টেরাকোটায় মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি রায়পুরার রামনগরে। নতুন প্রজন্মের কাছে তার বীরত্বগাথা তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভটি পুনর্নির্মাণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মহাসড়কে ফিরল বীরশ্রেষ্ঠ মতিউরের ‘বাংলার ঈগল’

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতিফলক ‘বাংলার ঈগল’ পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ম্যুরালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়ক প্রশস্তকরণ কাজের জন্য গত ২০ জানুয়ারি ম্যুরালটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। আগে এটি ১৬ ফুট উচ্চতা ও ১২ ফুট প্রস্থের থাকলেও এখন তা ৩১ ফুট উচ্চতা ও ২২ ফুট প্রস্থে বড় পরিসরে নির্মাণ করা হয়েছে। ম্যুরালটিতে বীরশ্রেষ্ঠের প্রতিকৃতি, জীবনবৃত্তান্ত এবং টেরাকোটায় মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি রায়পুরার রামনগরে। নতুন প্রজন্মের কাছে তার বীরত্বগাথা তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভটি পুনর্নির্মাণ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত