সংবাদ

শর্টসার্কিটের আগুনে পুড়ল কৃষকের ঘর

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৯:১৭ পিএম

শর্টসার্কিটের আগুনে পুড়ল কৃষকের ঘর
আগুনে ভস্মীভূত ঘর। ছবি : সংবাদ

নওগাঁর রাণীনগরে একটি বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। বুধবার (৩ জুন) সকালে উপজেলার কালীগ্রাম দিঘীরপাড়া গ্রামের বেলাল সোনারের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বাড়ির সবাই এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। বাড়িতে তালা দেওয়া ছিল। বুধবার সকাল আটটার দিকে ঘরের ভেতর আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরের টিনের চালা, ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র ও নগদ ৩০ হাজার টাকাসহ সব পুড়ে যায়। এতে ওই পরিবারের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বেলাল সোনারের বড় ভাই সেলিম সোনার বলেন, ‘আগুনে আমার বাড়িরও কিছুটা ক্ষতি হয়েছে। তবে বেলালের বাড়ি এমনভাবে পুড়েছে যে একটি সুতার বস্ত্রও রক্ষা করা যায়নি। আজ থেকে তাদের খোলা আকাশের নিচে থাকতে হবে।’

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ারফাইটার সেলিম হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। না হলে আশপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

শর্টসার্কিটের আগুনে পুড়ল কৃষকের ঘর

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত