সংবাদ

দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকার দোহার ও নবাবগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ১২ নেতাকর্মীকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি : সংবাদ

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১২ জন এজাহারভুক্ত নেতাকর্মীকে আটক করা হয়।

দোহার থানায় গ্রেপ্তার হওয়া সাতজন হলেন-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবদুল কুদ্দুস (৫৭), মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন ভূঁইয়া (৫০), বিলাসপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মো. খলিল শিকদার (৩৬), উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক মো. সারোয়ার আলম হানিফ (৩৫), বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল খালেক মোল্লা (৫০), বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বিশা মাতবর (৬০) এবং উপজেলা যুবলীগের কর্মী মো. বায়েজিদ হোসেন বাদল চৌকিদার (৫৯)। সকালে থানা থেকে আদালতে নেওয়ার সময় আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

অন্যদিকে নবাবগঞ্জ উপজেলায় গ্রেপ্তার হয়েছেন পাঁচজন। তারা হলেন-কৈলাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নজির চৌধুরী (৪৫), আগলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এস এম আক্তার হোসেন (৫৫), বক্সনগর ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক মো. নুরুল ইসলাম (৬০), বান্দুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মীর খোকন (৪০) এবং কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন মাদবর (৪৯)।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা ওই সব মামলার এজাহারভুক্ত আসামি।

দোহার সার্কেলের জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত