সংবাদ

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি : সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে তিনটি গরুও মারা গেছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের হোসেন আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা তিনটার দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় আনোয়ার হোসেন পাশের একটি মাঠ থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা দুটি গরুও ঝলসে গিয়ে মারা যায়।

বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য আবদুর রাজ্জাক বলেন, মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক আনোয়ার হোসেনের শরীর পুড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

একই সময়ে জেলার পৃথক স্থানে বজ্রপাতে আরও দুটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর গ্রামের আনছার আলীর একটি এবং কালিগঞ্জ ইউনিয়নের কমেদপুর বেগুনীপাড়া গ্রামের সন্তোস কাপালীর একটি গরু মারা যায়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বজ্রপাতে কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে তিনটি গরুও মারা গেছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের হোসেন আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা তিনটার দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় আনোয়ার হোসেন পাশের একটি মাঠ থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা দুটি গরুও ঝলসে গিয়ে মারা যায়।

বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য আবদুর রাজ্জাক বলেন, মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক আনোয়ার হোসেনের শরীর পুড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

একই সময়ে জেলার পৃথক স্থানে বজ্রপাতে আরও দুটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর গ্রামের আনছার আলীর একটি এবং কালিগঞ্জ ইউনিয়নের কমেদপুর বেগুনীপাড়া গ্রামের সন্তোস কাপালীর একটি গরু মারা যায়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বজ্রপাতে কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত