দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে পুশইনের ১০টি অপচেষ্টা সফলভাবে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনা ঘটে। পুশইন প্রতিরোধে সীমান্তজুড়ে এখন গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি বলেন, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ যাদবপুর সীমান্ত এলাকায় ৪-৫ জন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে তাদের বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে তারা আবার ভারতে ফিরে যেতে বাধ্য হন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহেশপুরের সীমান্ত বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে প্রায় ৩০-৩৫ জন ব্যক্তিকে সীমান্ত গেট দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবি সদস্য ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পুনরায় ভ্যানে তুলে সরিয়ে নিতে বাধ্য হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, “দেশের সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় বিজিবি সদা সজাগ। যেকোনো অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা আমাদের শক্তি বাড়িয়েছে।”
বিজিবি সূত্র জানায়, বর্তমানে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন