ফরিদপুরের ভাঙা উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদে এক দম্পতির নির্মাণাধীন ভবন গুঁড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার আগলী ইউনিয়নের চণ্ডীদাসী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আইয়ুব ও তার স্ত্রী ময়না দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের কারণে এলাকার যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে; এমন অভিযোগে এলাকাবাসী তাদের একাধিকবার সতর্ক করেন। তবে তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এর প্রতিবাদে আজ সকালে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে ওই দম্পতির নির্মাণাধীন ভবনটি ভেঙে দেন।
এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য পৌঁছাননি।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন