সংবাদ

রাউজানে দুর্ঘটনায় আহত ফজলুল হকের মৃত্যু

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০২:৩০ পিএম

রাউজানে দুর্ঘটনায় আহত ফজলুল হকের মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংবাদ

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. ফজলুল হক (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফজলুল হক রাউজান উপজেলার ঢেউয়া হাজীপাড়া এলাকার চাঁদ তালুকদার বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে রাউজান পশু হাসপাতাল সংলগ্ন চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে দুর্ঘটনার শিকার হন ফজলুল হক। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাউজানে দুর্ঘটনায় আহত ফজলুল হকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. ফজলুল হক (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফজলুল হক রাউজান উপজেলার ঢেউয়া হাজীপাড়া এলাকার চাঁদ তালুকদার বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে রাউজান পশু হাসপাতাল সংলগ্ন চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে দুর্ঘটনার শিকার হন ফজলুল হক। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত