ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৬০ শতাংশ বাড়িতেই ডেঙ্গু ছড়ানো এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থার প্রশাসক আব্দুস সালাম। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে তিনি নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার জোর আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার
(৫ জুন) সকালে রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এই তথ্য জানান।
ডিএসসিসি প্রশাসক
আব্দুস সালাম বলেন: "জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ বাড়িতেই ডেঙ্গুর লার্ভা পাওয়া
গেছে। তাই বাড়ির উঠান, ছাদ কিংবা ফুলের টবে যাতে কোনোভাবেই পানি জমে না থাকে, সেদিকে
সবাইকে সর্বোচ্চ সচেতন হতে হবে। আমরা নিজেরা সচেতন না হলে ডেঙ্গুর এই ভয়াবহতা থেকে
রক্ষা পাওয়া সম্ভব নয়।"
তিনি আরও উল্লেখ
করেন যে, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সচেতন এবং খেলার
মাঠ থেকে শুরু করে সার্বিক নগর উন্নয়নের বিষয়ে তিনি নিজেই নিয়মিত দেখভাল করছেন। এলাকার
পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হলে সবার আগে জনসচেতনতা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
আগামী দিনের
পরিকল্পনা নিয়ে প্রশাসক আব্দুস সালাম বলেন, জনগণের সমর্থনে যদি আগামীতে মেয়র নির্বাচিত
হতে পারেন, তবে ঢাকার দক্ষিণের শিক্ষাঙ্গনগুলোতে আমূল পরিবর্তন আনা হবে। তিনি শিক্ষার
পরিবেশ ও মানোন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন