সারাদেশে চলমান ভ্যাপসা গরম আর তীব্র অস্বস্তির মাঝেই এবার স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আজ শুক্রবার
(৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল,
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ
চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিস
জানিয়েছে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের বড় একটি অংশের ওপর দিয়ে এখনো মৃদু থেকে মাঝারি
ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ,
ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ
রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে
কিছু কিছু জায়গা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত বা কমে আসতে পারে।
বৃষ্টিপাতের
কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের
পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর অবস্থা আরও কিছুদিন বিরাজ করতে পারে।
আবহাওয়ার সিনপটিক
অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে
উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী
বায়ু (বর্ষা) কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এদিকে গত ২৪
ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও যশোরে, ৩৮ দশমিক ৮ ডিগ্রি
সেলসিয়াস। আর এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪৪ মিলিমিটার।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন