সংবাদ

বান্দরবানে আগুনে পুড়ল ৯টি বসতঘর

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০১:২২ পিএম

বান্দরবানে আগুনে পুড়ল ৯টি বসতঘর
বান্দরবান শহরের বালাঘাটা মার্কাস গলিতে আগুনে ৯টি ঘর পুড়ে গেছে। ছবি : সংবাদ

বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকালে বালাঘাটা মার্কাস গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তপন নামের এক ব্যক্তির ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আশপাশের ভাড়াটিয়া ও সাবলেটের ঘরসহ মোট ৯টি বসতঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেইন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

বান্দরবানে আগুনে পুড়ল ৯টি বসতঘর

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকালে বালাঘাটা মার্কাস গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তপন নামের এক ব্যক্তির ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আশপাশের ভাড়াটিয়া ও সাবলেটের ঘরসহ মোট ৯টি বসতঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেইন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত