সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০১:২৬ পিএম

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
বিজিবি ও গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। ছবি : সংবাদ

লালমনিরহাটের ৩টি সীমান্ত দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৫ জুন) ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কঠোর তৎপরতায় এই চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, আজ ভোরে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত দিয়ে ১১ জন, পাটগ্রামের পয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে ১০ জন এবং আদিতমারীর দুর্গাপুর দীঘলটারী সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির অনড় অবস্থানের কারণে ওই ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।

বিজিবি জানিয়েছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা বর্তমানে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

লালমনিরহাটের ৩টি সীমান্ত দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৫ জুন) ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কঠোর তৎপরতায় এই চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, আজ ভোরে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত দিয়ে ১১ জন, পাটগ্রামের পয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে ১০ জন এবং আদিতমারীর দুর্গাপুর দীঘলটারী সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির অনড় অবস্থানের কারণে ওই ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।

বিজিবি জানিয়েছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা বর্তমানে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত