বাগেরহাটের মোংলা উপজেলায় র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আবু হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার ইপিজেড ক্যাফে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আবু হাসান বাগেরহাটের রামপাল উপজেলার গড়বুনিয়া গ্রামের ইউনুচ আলী শেখের ছেলে।
মোংলা থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ইপিজেড ক্যাফে এলাকায় আবু হাসান নিজেকে র্যাব সদস্য ও গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে লোকজনের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মোংলা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিষ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে গোয়েন্দা কর্মকর্তা দাবি করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তার কাছ থেকে ২টি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, আবু হাসানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। শুক্রবার (৫ জুন) সকালে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন