সংবাদ

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা রুখল বিজিবি

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৪:০০ পিএম

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা রুখল বিজিবি
অনুপ্রবেশ রুখতে সীমান্তে বিজিবির কর্মকর্তাদের তদারকি। ছবি : সংবাদ

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় ওই অনুপ্রবেশের চেষ্টা সফল হয়নি।

শুক্রবার (৫ জুন) সকাল ৮ টার দিকে হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলারের কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ১৭ ব্যক্তি সীমান্ত রেখায় (জিরো লাইন) অবস্থান করছেন।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, আজ সকালে ভারতের ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে হাঁপানিয়া বিওপির বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাঁদের প্রবেশে বাধা দেয়। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা ভারতীয় শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হন। ওই দলে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘সংবাদ পাওয়ার পর থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা রুখল বিজিবি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় ওই অনুপ্রবেশের চেষ্টা সফল হয়নি।

শুক্রবার (৫ জুন) সকাল ৮ টার দিকে হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলারের কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ১৭ ব্যক্তি সীমান্ত রেখায় (জিরো লাইন) অবস্থান করছেন।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, আজ সকালে ভারতের ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে হাঁপানিয়া বিওপির বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাঁদের প্রবেশে বাধা দেয়। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা ভারতীয় শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হন। ওই দলে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘সংবাদ পাওয়ার পর থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত