বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান শুক্রবার (৫ জুন) রংপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সকালে উপাচার্য রংপুরের মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে এমএ ও এমএসএস পরীক্ষা এবং মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও উত্তরপত্র ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। এ সময় তিনি বলেন, ‘শিক্ষা সবার মৌলিক অধিকার। সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বাউবি নিরলসভাবে কাজ করছে। তারা যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, সেটি নিশ্চিত করা আমাদের লক্ষ্য। আগ্রহী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার সবসময় উন্মুক্ত থাকবে।’
পরবর্তীতে উপাচার্য সৈয়দপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি শিক্ষার্থীসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে উপাচার্য নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান পরিদর্শন করেন। এরপর তিনি জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
সফরকালে উপাচার্যের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ড. আলো আরজুমান বানু, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ, রংপুর আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী এবং যুগ্ম-পরিচালক মো. আজিজার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন