যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে এবার কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পালটা আক্রমণ চালিয়েছে ইরান। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুটি ঘাঁটিকে লক্ষ্য করে তেহরান মোট সাতটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)
হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা বেশ কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করে এবং ইরানের কিছু
রাডার স্থাপনায় হামলা চালায়। মূলত এর জের ধরেই এই পালটা হামলা চালাল ইরান।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের নিক্ষেপ
করা সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টিই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত
(ইন্টারসেপ্ট) করা হয়েছে। আর সপ্তম ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত
হানতে ব্যর্থ হয়েছে।
সেন্টকম আরও দাবি করেছে, এই হামলায় মার্কিন সেনা সদস্যদের
কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম
নৌবহরের (Fifth Fleet) সদরদপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান যে দাবি করেছে, তা সম্পূর্ণ
অসত্য বলে নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু
হওয়ার পর, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি
হয়। তবে সংঘাতের স্থায়ী অবসানের জন্য আন্তর্জাতিক মহলের আলোচনার চেষ্টা এখনো সফল হয়নি।
যদিও কাগজে-কলমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি
এখনও বহাল রয়েছে, তবুও সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে বেশ কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের
ঘটনা ঘটেছে। এই উত্তেজনার মাঝেই অবশ্য দুই দেশই মধ্যস্থতাকারীদের মাধ্যমে পর্দার আড়ালে
কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই রক্তক্ষয়ী
যুদ্ধের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন