সংবাদ

৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারে বাড়বে না বিদ্যুৎ দাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ জুন ২০২৬, ১২:২৫ পিএম

৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারে বাড়বে না বিদ্যুৎ দাম

মাসে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ শনিবার (০৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহেদ বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের বর্তমান দাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এসব গ্রাহককে অতিরিক্ত কোনো মূল্য পরিশোধ করতে হবে না।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অতীত সরকারের আমলে সংঘটিত দুর্নীতি, অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়মের প্রভাব বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে।

তিনি বলেন, সরকার একদিকে দুর্নীতির চক্র ভাঙতে কাজ করছে, অন্যদিকে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। আগের সরকারগুলো উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে আমদানিনির্ভর নীতিকে বেশি গুরুত্ব দেওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারে বাড়বে না বিদ্যুৎ দাম

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

মাসে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ শনিবার (০৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহেদ বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের বর্তমান দাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এসব গ্রাহককে অতিরিক্ত কোনো মূল্য পরিশোধ করতে হবে না।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অতীত সরকারের আমলে সংঘটিত দুর্নীতি, অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়মের প্রভাব বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে।

তিনি বলেন, সরকার একদিকে দুর্নীতির চক্র ভাঙতে কাজ করছে, অন্যদিকে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। আগের সরকারগুলো উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে আমদানিনির্ভর নীতিকে বেশি গুরুত্ব দেওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত