দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। এতদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-এর একজন সদস্য হিসেবে বিভিন্ন নির্বাচনে ভোটার হিসেবে অংশ নিলেও এবার নিজেই প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন তিনি।
আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু ও জয় চৌধুরী
প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন কায়েস
আরজু।
নির্বাচনে অংশ নেওয়ার
বিষয়ে কায়েস আরজু বলেন, “দেড় দশকেরও বেশি সময় ধরে আমি চলচ্চিত্রে অভিনয় করছি। সবসময়
ভালো গল্পের সিনেমার মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। আমার অভিনীত বেশ
কয়েকটি সিনেমা দর্শকদের ভালোবাসা পেয়েছে। প্রথম সিনেমা ‘তুমি আছো হৃদয়ে’ থেকে যে ভালোবাসা
ও অনুপ্রেরণা পেয়েছি, তা আজও আমাকে চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত রেখেছে।”
তিনি আরও বলেন,
“আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য পদে
প্রতিদ্বন্দ্বিতা করবো। একজন প্রার্থী হিসেবে ইতোমধ্যে কাজ শুরু করেছি। শিল্পীদের কাছ
থেকে আমি সবসময় ভালোবাসা পেয়েছি। তাদের জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। কার্যকরী সদস্য
হিসেবে জয়লাভের মধ্য দিয়েই সেই যাত্রা শুরু করতে চাই। আমার বিশ্বাস, শিল্পী পরিবার
আমাকে সমর্থন দেবেন। আমিও আমার অবস্থান থেকে শিল্পীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা
করবো।” কায়েস আরজু জানান, শিল্পী সমিতির দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখতে
তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করতে প্রস্তুত। এদিকে আজ এই চিত্রনায়কের জন্মদিন। বিশেষ দিনটি
তিনি ঢাকায় বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে উদযাপন করবেন।
উল্লেখ্য, ‘তুমি
আছো হৃদয়ে’ ছাড়াও কায়েস আরজু অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাজাও বিয়ের
বাজনা, প্রেম বিষাদ, মন তোর জন্য পাগল, হেডমাস্টার, ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল
পাগল, আমার প্রেম আমার প্রিয়া, এই তুমি সেই তুমি এবং অপুর বসন্ত। শিগগিরই মুক্তি পাবে
তার অভিনীত নতুন চলচ্চিত্র ভালোবাসি তোমায়।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন