গাজীপুরের কালীগঞ্জে চাকরির সাক্ষাৎকার দিতে যাওয়ার পথে এক তরুণী ছিনতাইয়ের শিকার হয়েছেন। তবে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কারের অংশবিশেষ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর পলাশ উপজেলার আরমান মিয়া (২৮) ও তার সহযোগী সায়েল (২৮)। রোববার (৭ জুন) তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার বাসিন্দা ইসরাত আহমেদ শোভা (২৭) গত ৫ জুন রাতে টঙ্গীর একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে তিনি পাঁচদোনা মোড় থেকে একটি অটোরিকশা ভাড়া করেন। পথিমধ্যে কালীগঞ্জের বালীগাঁও এলাকায় পৌঁছালে চালক আরও এক ব্যক্তিকে গাড়িতে তোলেন। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ইসরাতের স্বর্ণের চেইন, কানের দুল, তিনটি আংটি ও আইফোনটি ছিনিয়ে নেন। পরে তাকে সড়কে ফেলে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যান।
ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কালীগঞ্জ থানা-পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে অটোরিকশাচালক আরমান মিয়াকে শনাক্ত করে। পরে কালীগঞ্জ ও পলাশ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান ছিনতাইয়ের কথা স্বীকার করেন এবং তার সহযোগীদের নাম জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সায়েলকে আটক করা হয় এবং তার কাছ থেকে বন্ধক রাখা আইফোনটি উদ্ধার করা হয়। এছাড়া আরমানের কাছ থেকে এক জোড়া কানের দুল ও একটি আংটি উদ্ধার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।”
মামলাটি তদন্ত করছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াদুল ইসলাম।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন