সংবাদ

পলাশে ১২০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের মিছিল

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম

পলাশে ১২০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের মিছিল
সড়কজুড়ে ব্রাজিলের বিশাল পতাকা নিয়ে এগোচ্ছেন সমর্থকেরা। ছবি : সংবাদ

বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনো কিছুদিন বাকি। তবে এর মধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। সেই উত্তেজনার ঢেউ এসে লেগেছে নরসিংদীর পলাশ উপজেলায়। প্রিয় দল ব্রাজিলের সমর্থনে শনিবার (৬ জুন) বিকেলে বিশাল এক পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন স্থানীয় সমর্থকেরা।

উপজেলার পলাশ বাজার থেকে মিছিলটি শুরু হয়। সমর্থকদের হাতে ছিল ১,২০০ ফুট লম্বা ব্রাজিলের পতাকা। বিশাল এই পতাকা নিয়ে সমর্থকেরা পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি পলাশ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

১২০০ ফুট দীর্ঘ এই পতাকাটি যখন সড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা হাততালি দিয়ে সমর্থকদের স্বাগত জানান। এই আয়োজন পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মিছিলে অংশ নেওয়া সমর্থকেরা জানান, ফুটবল বিশ্বকাপ নিয়ে তাদের উত্তেজনার শেষ নেই। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই তারা এই দীর্ঘ পতাকা তৈরি করেছেন। বিশ্বকাপের মূল আসর শুরু হলে এই উন্মাদনা আরও বাড়বে বলে আশা তাদের।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

পলাশে ১২০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের মিছিল

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনো কিছুদিন বাকি। তবে এর মধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। সেই উত্তেজনার ঢেউ এসে লেগেছে নরসিংদীর পলাশ উপজেলায়। প্রিয় দল ব্রাজিলের সমর্থনে শনিবার (৬ জুন) বিকেলে বিশাল এক পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন স্থানীয় সমর্থকেরা।

উপজেলার পলাশ বাজার থেকে মিছিলটি শুরু হয়। সমর্থকদের হাতে ছিল ১,২০০ ফুট লম্বা ব্রাজিলের পতাকা। বিশাল এই পতাকা নিয়ে সমর্থকেরা পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি পলাশ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

১২০০ ফুট দীর্ঘ এই পতাকাটি যখন সড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা হাততালি দিয়ে সমর্থকদের স্বাগত জানান। এই আয়োজন পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মিছিলে অংশ নেওয়া সমর্থকেরা জানান, ফুটবল বিশ্বকাপ নিয়ে তাদের উত্তেজনার শেষ নেই। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই তারা এই দীর্ঘ পতাকা তৈরি করেছেন। বিশ্বকাপের মূল আসর শুরু হলে এই উন্মাদনা আরও বাড়বে বলে আশা তাদের।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত