স্থাপনের পর প্রথমবারের মতো স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। সোমবার (৮ জুন) থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে ভর্তির আনুষ্ঠানিকতা শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জিএসটি (GST) গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম অনুযায়ী বিভিন্ন ইউনিটে (এ, বি ও সি) বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। শনিবার (৬ জুন) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম রোববার (৭ জুন) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। চলবে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিচ্ছুদের জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
অনলাইনে আবেদনের পর শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রসিদসহ সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। আগামীকাল ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের (৩য় তলা) ৩১০ নম্বর কক্ষে এসব নথিপত্র জমা দিতে হবে। একটি A4 সাইজের খামে আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লিখে নথিপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কাগজপত্র জমা দেওয়ার পর শিক্ষার্থীকে একটি ‘অ্যাকনলেজমেন্ট স্লিপ’ বা প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় এই রসিদটি প্রয়োজন হবে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার জন্য আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি। ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই দ্রুত শ্রেণি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।”
দেশের উচ্চশিক্ষার প্রসারে নওগাঁয় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তির এই প্রক্রিয়াকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন