বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও সাউন্ড ইঞ্জিনিয়ার এস কে সাগর শান । আধুনিক, পপ, মেলো রক এবং মডার্ন ফোক ঘরানার গানের মাধ্যমে এক যুগেরও বেশি সময় আগে তার পেশাদার সংগীতজীবনের সূচনা হয়। এরপর থেকে তিনি দেশের অডিও ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র এবং নাটকের আবহ সংগীতে সফলতার সঙ্গে কাজ করে চলেছেন। সাগর শানের প্রথম একক মৌলিক গান ‘মায়াবী রাত’ প্রকাশিত হয় লেজার ভিশন থেকে। প্রথম গানেই শ্রোতাদের নজর কাড়েন তিনি। পরবর্তীতে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন বহুমাত্রিক সংগীতকর্মী হিসেবে।
২০১৯ সাল থেকে তিনি
পেশাদারভাবে সংগীত পরিচালক ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। সংগীতের পাশাপাশি
গণমাধ্যমেও ছিল তার সক্রিয় উপস্থিতি। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশের জনপ্রিয় ম্যাগাজিন
অনুষ্ঠান ইত্যাদি-তে প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
চলচ্চিত্রেও রয়েছে
তার উল্লেখযোগ্য অবদান। ডেড বডি এবং ভালোবাসি তোমায় সিনেমার সংগীতায়োজন করেছেন তিনি।
এছাড়া ‘ভালোবাসি তোমায়’ সিনেমায় দুটি গানেও কণ্ঠ দিয়েছেন। ২০১২ সালে সাগর শান প্রতিষ্ঠা
করেন ব্যান্ড দল ‘পাঞ্জেরী’। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও লিড ভোকালিস্ট হিসেবে দায়িত্ব
পালন করছেন তিনি। কবি ফররুখ আহমদ-এর বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত ‘রাত পোহাবার কত
দেরি পাঞ্জেরী’ গানটি ব্যান্ডটির পরিচিতি এনে দেয়। সুরকার ও সংগীত পরিচালক হিসেবে সাগর
শানের সুরে গান গেয়েছেন এফ এ সুমন, কাজী শুভ, মনির খান, রিজিয়া পারভীন, আলম আরা মিনু,
মাহতিম সাকিব, অবন্তী সিঁথি, অয়ন চাকলাদার-সহ আরও অনেক শিল্পী।
তার জনপ্রিয় গানগুলোর
মধ্যে রয়েছে ‘মায়াবী রাত’, ‘মায়ায় পড়িস না’, ‘এসো মিলি প্রাণের টানে’, ‘বউ ছিনতাই’,
‘মনের আঙিনা’, ‘ও পাগলা রে জাদু রে’, ‘ঐ চোখে তাকালে’, ‘রঙিলা বৈশাখ’ এবং ‘ভালোবাসার
একটা নদী’। শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে কবি দেলোয়ার আরজুদা শরফ-এর লেখা এবং সাগর শানের
সুর ও সংগীতে নতুন গান ‘পরকীয়া প্রেম’। গানটি নিয়ে বেশ আশাবাদী এই শিল্পী। ব্যক্তিগত
জীবনে সাগর শানের বাবা মো. আব্দুল কাদের এবং মা প্রয়াত শাহিদা পারভীন।
নিজের স্বপ্নের
কথা বলতে গিয়ে তিনি বলেন, “আজীবন গানের সঙ্গেই থাকতে চাই। কখনো কণ্ঠ দিয়ে, কখনো সুর
সৃষ্টি করে। বিশ্বের প্রবাসী বাংলা ভাষাভাষীদের হৃদয়ে জায়গা করে নিতে চাই। পাশাপাশি
বাংলাদেশের গানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমাদৃত করার স্বপ্ন দেখি। আর সেই স্বপ্নের
বড় অংশ জুড়ে রয়েছে আমার ব্যান্ড ‘পাঞ্জেরী’।”

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন