ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিলেন পুরস্কার জয়ী সোমালি রেফারি ওমর আর্তান। কিন্তু যুক্তরাষ্ট্র তাকে ঢুকতে দেয়নি। খবর এএফপি-র।
তাৎক্ষণিকভাবে জানা যায়নি কেন আর্তানকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকায় আছে সোমালিয়ার নাম।
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উচ্চপদস্থ উপদেষ্টা ও সাবেক জাতীয় দলের অধিনায়ক সিসে আদেন আবশির বলেছেন, ‘ওমর আর্তান আফ্রিকার সবচেয়ে সম্মানিত রেফারিদের একজন এবং পুরো ফুটবল সম্প্রদায়ের সমর্থন পাওয়ার যোগ্য।’
যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা ছিল আর্তানের কাছে। কিন্তু তাকে ইস্তানবুলে ফেরত পাঠানো হয় বলে জানালেন আবশির।
জুন-জুলাইয়ের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য ফিফার তালিকাভুক্ত ৫২ রেফারির একজন আর্তান। ২০১৮ সালে ফিফা রেফারি হওয়ার পর থেকে সোমালি জাতীয় ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে ম্যাচ পরিচালনা করছেন তিনি।
আলজেরিয়ায় ২০২৩ আফ্রিকান কাপ অব নেশনস কাপেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। দুই বছর পর তিনি আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারি হন।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন