সংবাদ

ব্যক্তিগত পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন করলে বাধা দেবে না সরকার: তথ্য উপদেষ্টা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০১:৫৫ পিএম

ব্যক্তিগত পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন করলে বাধা দেবে না সরকার: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় হবে তা স্পষ্ট করেছেন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যেকোনো ব্যক্তি সম্পূর্ণ ব্যক্তিগত পরিচয়ে অংশ নিতে পারবেন, এতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না।

মঙ্গলবার ( জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, "যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে দলটির কোনো পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তবে ব্যক্তি যে দলেরই হোক না কেন, ব্যক্তিগতভাবে এই নির্বাচনে অংশ নিলে কারো ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।"

ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ নির্মাণ পানি সংরক্ষণ প্রসঙ্গ তুলে ধরে উপদেষ্টা জানান, পদ্মা ব্যারেজের মতো তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণ করে পানি সংরক্ষণের জন্য প্রকল্প হাতে নেবে সরকার। ভারত থেকে বর্ষা মৌসুমে আসা অতিরিক্ত পানি এই ব্যারেজের মাধ্যমে ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহার করার উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রকল্পে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হতে পারে, যা বাংলাদেশ সরকার নিজেই বহন করতে সক্ষম। তবে এই প্রকল্পে অন্য কোনো দেশ অংশীদার হতে বা সাহায্য করতে চাইলে সেই সুযোগও খোলা রাখা হবে।

সীমান্তে পুশইন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশকে কোনো ধরনের চাপে রাখার জন্য ভারত থেকে পুশইন করা হচ্ছে না। মূলত পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টি থাকার কারণে, তাদের সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এটি হচ্ছে। তবে শিগগিরই দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গত জুন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, সিটি করপোরেশনগুলোতে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে। বাজেটে নির্বাচনের বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট মাস থেকে কোন নির্বাচন কবে হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তারও আগে, গত মাসে তথ্য সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ঘোষণা দিয়েছিলেন যে, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

ব্যক্তিগত পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন করলে বাধা দেবে না সরকার: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত