নওগাঁর পোরশায় ২৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবু সুফিয়ান মুকুল (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার দোয়ারপাল গ্রামের একটি আমবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু সুফিয়ান উপজেলার দোয়ারপাল ভুট্টাপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পোরশা থানা-পুলিশের একটি দল দোয়ারপাল গ্রামে অভিযান চালায়। এ সময় ওই আমবাগানে আবু সুফিয়ানের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। পরে তার কাছ থেকে ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
/

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন