সংবাদ

বৃক্ষরোপণকে ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের আহ্বান জুবাইদা রহমানের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম

বৃক্ষরোপণকে ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের আহ্বান জুবাইদা রহমানের

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’।

বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জুবাইদা রহমান। পরে তিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে বিজ্ঞান মেলারও উদ্বোধন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, ছায়া সৃষ্টি এবং একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সুযোগ তৈরি হয়।’

বৃক্ষরোপণকে নিছক কোনো প্রথাগত কর্মসূচি হিসেবে না দেখে, জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে একে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের আহ্বান জানান তিনি।

এ লক্ষ্যে তিনি গ্রিন ভলান্টিয়ারিজম বা সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। তার প্রত্যাশা, এই উদ্যোগের ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের প্রতিটি গ্রাম ও শহর আরও সবুজ, নির্মল এবং সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে।

পরে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান দেশের সমস্যা সমাধানে গবেষণার ওপর জোর দেন। তিনি বলেন, ‘শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে স্কুলের পাঠ্যক্রমে ‘সবুজ স্বেচ্ছাসেবা’ বিষয়টি যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পাশাপাশি তিনি জানান, ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদেরও আমন্ত্রণ জানানো হবে।

জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম, সাবেক উপাচার্য আ ফ মো. ইউসুফ হায়দার, জেডআরএফ পরিচালক মোস্তফা আজিজ সুমন এবং কৃষিবিদ বয়জার রহমান।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেডআরএফ গঠিত কমিটির আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই দিন জেডআরএফের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বৃক্ষরোপণকে ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের আহ্বান জুবাইদা রহমানের

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত