আকাশজুড়ে মেঘ আর প্রবল বর্ষণ কোনো কিছুই দমাতে পারেনি দিনাজপুরের ব্রাজিল সমর্থকদের ফুটবল উন্মাদনা। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে বৃষ্টি উপেক্ষা করেই শহরে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেছেন শত শত ফুটবলপ্রেমী। বৃহস্পতিবার (১১ জুন) সকালে শহরের বড় মাঠ এলাকা থেকে এই মিছিল শুরু হয়।
মিছিলে অংশ নেওয়া সমর্থকদের পরনে ছিল ব্রাজিলের চিরাচরিত হলুদ জার্সি। তাদের হাতে ছিল ব্রাজিলের জাতীয় পতাকা ও প্রিয় খেলোয়াড়দের ছবি। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ সমর্থকদের এই স্বতঃস্ফূর্ত মিছিলে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমর্থকদের বাঁশি আর আনন্দ-উল্লাসে মুহূর্তেই মুখর হয়ে ওঠে রাজপথ।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বড় মাঠে এসে শেষ হয়। আয়োজকেরা জানান, বিশ্বজুড়ে ব্রাজিল ভক্তদের যে উন্মাদনা, তার অংশ হিসেবেই এই আয়োজন। এই আনন্দ শোভাযাত্রার ছবি ও ভিডিওচিত্র সরাসরি ব্রাজিলিয়ান তারকা নেইমারের ফেসবুক পেজে পাঠানো হবে বলে জানিয়েছেন তারা।
/

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন