গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পলাশবাড়ী উপজেলার বুড়িরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শাপলা বেগম (৩০) নামে এক ইজিবাইক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত ফেরদৌস মিয়া সাদুল্যাপুর উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক পলাশবাড়ী থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। বুড়িরঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা ‘অরিন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফেরদৌস মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী শাপলা বেগমকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন