সংবাদ

বাজেটকে বাস্তবতাবর্জিত বলছে এনসিপি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:০২ পিএম

বাজেটকে বাস্তবতাবর্জিত বলছে এনসিপি
ছবি : সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। 

এর কিছুক্ষণ পরেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

এক বিবৃতিতে আতিক মুজাহিদ বলেন, ‘সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকা ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।’

তিনি মনে করেন, প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা প্রায় অসম্ভব। ‘আমার ধারণা, রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।’

এনসিপি এই নেতার দাবি, প্রকৃত হিসাব বিবেচনায় এটিই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে পারে।

অর্থমন্ত্রী বাজেট ঘোষণার দিনই বিরোধী দলটির পক্ষ থেকে এমন কঠোর সমালোচনা এলো। যদিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এখনও সময় নিয়েছে জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দল।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাজেটকে বাস্তবতাবর্জিত বলছে এনসিপি

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। 

এর কিছুক্ষণ পরেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

এক বিবৃতিতে আতিক মুজাহিদ বলেন, ‘সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকা ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।’

তিনি মনে করেন, প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা প্রায় অসম্ভব। ‘আমার ধারণা, রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।’

এনসিপি এই নেতার দাবি, প্রকৃত হিসাব বিবেচনায় এটিই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে পারে।

অর্থমন্ত্রী বাজেট ঘোষণার দিনই বিরোধী দলটির পক্ষ থেকে এমন কঠোর সমালোচনা এলো। যদিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এখনও সময় নিয়েছে জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দল।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত