সংবাদ

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ব্রিতো আর নেই

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৫১ এএম

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ব্রিতো আর নেই

ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন ব্রিতো। তিনি ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অংশ নেন। ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের ঐতিহাসিক শিরোপা জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই সেন্টার-ব্যাক।

এদিকে, ব্রিতোর মৃত্যুতে শোক প্রকাশ করে সিবিএফ সভাপতি সামির শাউদ বলেন, ‘ব্রিতো ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণ করা হবে।’

বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনডেনসিয়া জয়ী ব্রাজিল দলেও ছিলেন ব্রিতো। ব্রাজিল ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এই ডিফেন্ডারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ব্রিতো আর নেই

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন ব্রিতো। তিনি ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অংশ নেন। ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের ঐতিহাসিক শিরোপা জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই সেন্টার-ব্যাক।

এদিকে, ব্রিতোর মৃত্যুতে শোক প্রকাশ করে সিবিএফ সভাপতি সামির শাউদ বলেন, ‘ব্রিতো ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণ করা হবে।’

বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনডেনসিয়া জয়ী ব্রাজিল দলেও ছিলেন ব্রিতো। ব্রাজিল ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এই ডিফেন্ডারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত