সংবাদ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১৩ পিএম

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
ছবি : সংবাদ

গাজীপুর মহানগরের গাছা এলাকায়মেট্রিক গার্মেন্টনামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের টি ইউনিটের প্রায় ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে গাছা থানার ডেগেরচালা রোডের ফকির বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়তলা কারখানা ভবনের একটি গুদামে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কারখানায় ধোঁয়া ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুনরায় আগুন ছড়িয়ে পড়া রোধে দীর্ঘ সময়ডাম্পিংকার্যক্রম চালান ফায়ার সার্ভিসের কর্মীরা।

জয়দেবপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মামুন হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের গাছা এলাকায়মেট্রিক গার্মেন্টনামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের টি ইউনিটের প্রায় ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে গাছা থানার ডেগেরচালা রোডের ফকির বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়তলা কারখানা ভবনের একটি গুদামে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কারখানায় ধোঁয়া ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুনরায় আগুন ছড়িয়ে পড়া রোধে দীর্ঘ সময়ডাম্পিংকার্যক্রম চালান ফায়ার সার্ভিসের কর্মীরা।

জয়দেবপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মামুন হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত