সংবাদ

২৪ বছর পর ফিরে অস্ট্রেলিয়ার কা‌ছে তুরস্কের হার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:২২ পিএম

২৪ বছর পর ফিরে অস্ট্রেলিয়ার কা‌ছে তুরস্কের হার

দীর্ঘ ২৪ বছর পর ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরে আক্রমণের জোয়ার তুলেও হার এড়াতে পারলো না তুরস্ক। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ চালিয়েও অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ও গোলকিপার প্যাট্রিক বিচের চীনের প্রাচীরসম প্রতিরোধের দেয়াল ভাঙতে পারেনি ভিনসেঞ্জো মন্টেলার দল।

র‌বিবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের বিসি প্লেস ভানকুভার স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে যুক্তরাষ্ট্রের সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে সকারুরা, আর পরাজয় দিয়ে আসর শুরু করা তুরস্ক রইলো টেবিলের তিনে।

​ম্যাচের শুরুটা কিছুটা ঢিমেতালে হলেও দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তুরস্ক। তবে খেলার ধারার বিপরীতে ২৭ মিনিটে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। বা প্রান্ত ধরে ইলমাজের ক্রসে তুরস্কের আর্দা গুলারের শট গোলকিপার প্রতিহত করার পরপরই প্রতি-আক্রমণে ওঠে অস্ট্রেলিয়া। লং বল ধরে ক্ষীপ্র গতিতে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়েন নেস্টোরি ইরানকুন্ডা।

ওয়াটফোর্ডের এই ফরোয়ার্ড দুজন ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। ৩০ মিনিটে ডিফেন্ডার আব্দুলকেরিম বারদাকচির গতিময় দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে এলে দুর্ভাগ্য সঙ্গী হয় তুরস্কের। এর ৬ মিনিট পর ওরকুন ককুর চিপ শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৯ মিনিটে অস্ট্রেলিয়ার জর্ডান বসের শট পোস্টের ওপর দিয়ে চলে যায় এবং প্রথমার্ধের শেষ মুহূর্তে ইরানকুন্ডার আরও একটি শট আটকে দেন তুরস্কের গোলকিপার চাকির। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সকারুরা।

​বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ আরও জমে ওঠে। ৫৪ মিনিটে কর্নার থেকে অস্ট্রেলিয়ার হ্যারি শুটারের হেড ঝাঁপিয়ে পড়ে আটকে দেন তুরস্কের গোলকিপার। তিন মিনিট পর আর্দা গুলারের দারুণ একটি ফ্রি-কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়ান গোলকিপার প্যাট্রিক বিচ।

ম্যাচের ৫৭ মিনিট থেকে পরবর্তী ১০ মিনিট অস্ট্রেলিয়ার বক্সের সামনে বল নিয়ে একের পর এক হানা দেয় তুরস্ক, কিন্তু শুটার ও জ্যাকব ইটালিয়ানোদের নিশ্ছিদ্র রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। হাইড্রেশন ব্রেকের পর পোস্টের দুরুহ কোণ থেকে নেওয়া ওরকুন কোকুরের শট পা দিয়ে ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়ার গোলকিপার। গোলের জন্য মরিয়া তুরস্ক এই অর্ধে পুরোপুরি আধিপত্য বিস্তার করে খেললেও ৭৫ মিনিটে উল্টো কনর মেটকাফির দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩৭তম ম্যাচে এসে নিজের দ্বিতীয় গোলটি করলেন মেলবোর্ন সিটির এই মিডফিল্ডার।

​ম্যাচে বল পজেশন ও আক্রমণে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তা পায়নি তুরস্ক। ৭৭ মিনিটে বা পাশের কর্নারের কাছ থেকে কেনান ইলদিজের ক্রসে গোলমুখের সামনে থেকে কেরেম আকতুরকোগলুর নেওয়া টোকা অবিশ্বাস্যভাবে রুখে দেন অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সী গোলকিপার প্যাট্রিক বিচ।

ম্যাচের ৮৬ মিনিটে একইভাবে আবারও নিশ্চিত গোলের সুযোগ নসাৎ করে দেন তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

২৪ বছর পর ফিরে অস্ট্রেলিয়ার কা‌ছে তুরস্কের হার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত