সংবাদ

৯২ বছর ধরে অজেয় সেলেসাওরা: বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের দুর্ভেদ্য দুর্গ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৫৪ এএম

৯২ বছর ধরে অজেয় সেলেসাওরা: বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের দুর্ভেদ্য দুর্গ

​ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনেক রেকর্ডই সময়ের নিয়মে ভেঙে যায়, কিন্তু একটি জায়গায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আধিপত্য ও ধারাবাহিকতা কেবল অনন্যই নয়, রীতিমতো অবিশ্বাস্য। বিশ্বমঞ্চের একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া সেলেসাওরা নিজেদের উদ্বোধনী ম্যাচে এমন এক দুর্ভেদ্য দুর্গ তৈরি করেছে যা কেউ ভাঙতে পারেনি। 

ক্যালেন্ডারের পাতা উল্টাতে গেলে দেখা যাবে, দীর্ঘ ৯২ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে কোনো পরাজয়ের মুখ দেখেনি সাম্বার দেশ ব্রাজিল।

​বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের হেরে যাওয়ার ঘটনাটি এতটাই পুরনো যে, বর্তমান ফুটবল বিশ্বের সিংহভাগ মানুষ তখন জন্মও নেননি। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে যুগোস্লাভিয়ার কাছে ১-২ গোলে হেরে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করেছিল ব্রাজিল।

এর চার বছর পর, ১৯৩৪ সালের ২৭ মে মেক্সিকো বিশ্বকাপে স্পেনের কাছে ১-৩ গোলে হেরে বিদায় নেয় তারা। সেই ১৯৩৪ সালের পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ ৯২ বছর কেটে গেলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে কেউ হারাতে পারেনি হলুদ জার্সিধারীদের।

​মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ এক যুগ বিশ্বকাপ বন্ধ থাকলেও মাঠের ফুটবলে ব্রাজিলের এই অপরাজেয় ধারা সচল রয়েছে। ১৯৩৮ সালের পোল্যান্ড ম্যাচ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি আসরের প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে তারা।

এই ২০টি ম্যাচের মধ্যে ১৭টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা, বাকি ৩টি ম্যাচ হয়েছে ড্র। এই দীর্ঘ যাত্রায় বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে মেক্সিকোর। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ এবং ২০১৪ সালের আসরে প্রথম ম্যাচেই মেক্সিকানদের মুখোমুখি হয়েছিল সেলেসাওরা।

মজার ব্যাপার হলো, এই চারবারের দেখায় প্রতিবারই মেক্সিকোকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল এবং মেক্সিকোর জালে তারা মোট ১৪টি গোল দিলেও নিজেদের গোলপোস্ট অক্ষত রেখেছিল প্রতিবার।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৯২ বছর ধরে অজেয় সেলেসাওরা: বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের দুর্ভেদ্য দুর্গ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত