সংবাদ

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী পগবা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী পগবা

চলমান বিশ্বকাপে অংশ নেওয়া ফ্রান্স দলটি ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের থেকেও ভাল বলে দাবী করেছেন পল পগবা। আট বছর আগে শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তারকা মিডফিল্ডার পগবা।

ইএসপিএন’র সাথে আলাপকালে এই মিডফিল্ডার বলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ের ব্যপারে তিনি শতভাগ আশাবাদী। এ সম্পর্কে পগবা বলেন, ‘অবশ্যই সবাই ফ্রান্সকে ফেবারিট হিসেবেই দেখছে। সম্ভবত ফ্রান্সের এই দলটিতে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়রা রয়েছে। যদিও বিশ্বকাপ জয়ে এসব যথেষ্ঠ নয়। এ কারনেই তাদের উপর চাপটা একটু বেশী। যতটা সম্ভব নিজেদের মান বজায় রেখে বিশ্বকাপে এগিয়ে যেতে হবে।’

২০১৮ বিশ্বকাপ ফাইনালে দিদিয়ের দেশ্যমের অধীনে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করেছিল। ঐ ম্যাচে দলের হয়ে তৃতীয় গোলটি করেছিলেন পগবা। ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্রান্সের হাতে উঠেছিল বিশ্বকাপের শিরোপা।

এবারের দলে কিলিয়ান এমাবাপ্পে, এন’গোলো কান্টে, ওসমানে ডেম্বেলের সাথে পগবাও আছেন। তাদের সাথে আরও আছেন মিখায়েল ওলিসে, রায়ান চেরকি ও উইলিয়ান সালিবা।  পগবা বলেন, ‘আমার কাছে প্রতিভাই সবকিছু। এ কারনেই বলছি এবারের দলটি সবদিক থেকে সেরা। আশা করছি এই দলেই হাতেই উঠবে বিশ্বকাপ শিরোপা।’

মোনাকোর মিডফিল্ডার পল পগবা তার সাবেক সতীর্থ এমবাপ্পের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, আবারও সে সবচেয়ে বড় মঞ্চে নিজের সামর্থের প্রমাণ দেবেন।

গত আসরের রানার্সআপ ফ্রান্স এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেনেগালের বিপক্ষে ১৭ জুন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী পগবা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

চলমান বিশ্বকাপে অংশ নেওয়া ফ্রান্স দলটি ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের থেকেও ভাল বলে দাবী করেছেন পল পগবা। আট বছর আগে শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তারকা মিডফিল্ডার পগবা।

ইএসপিএন’র সাথে আলাপকালে এই মিডফিল্ডার বলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ের ব্যপারে তিনি শতভাগ আশাবাদী। এ সম্পর্কে পগবা বলেন, ‘অবশ্যই সবাই ফ্রান্সকে ফেবারিট হিসেবেই দেখছে। সম্ভবত ফ্রান্সের এই দলটিতে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়রা রয়েছে। যদিও বিশ্বকাপ জয়ে এসব যথেষ্ঠ নয়। এ কারনেই তাদের উপর চাপটা একটু বেশী। যতটা সম্ভব নিজেদের মান বজায় রেখে বিশ্বকাপে এগিয়ে যেতে হবে।’

২০১৮ বিশ্বকাপ ফাইনালে দিদিয়ের দেশ্যমের অধীনে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করেছিল। ঐ ম্যাচে দলের হয়ে তৃতীয় গোলটি করেছিলেন পগবা। ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্রান্সের হাতে উঠেছিল বিশ্বকাপের শিরোপা।

এবারের দলে কিলিয়ান এমাবাপ্পে, এন’গোলো কান্টে, ওসমানে ডেম্বেলের সাথে পগবাও আছেন। তাদের সাথে আরও আছেন মিখায়েল ওলিসে, রায়ান চেরকি ও উইলিয়ান সালিবা।  পগবা বলেন, ‘আমার কাছে প্রতিভাই সবকিছু। এ কারনেই বলছি এবারের দলটি সবদিক থেকে সেরা। আশা করছি এই দলেই হাতেই উঠবে বিশ্বকাপ শিরোপা।’

মোনাকোর মিডফিল্ডার পল পগবা তার সাবেক সতীর্থ এমবাপ্পের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, আবারও সে সবচেয়ে বড় মঞ্চে নিজের সামর্থের প্রমাণ দেবেন।

গত আসরের রানার্সআপ ফ্রান্স এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেনেগালের বিপক্ষে ১৭ জুন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত