সংবাদ

ঝরলো আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৫২

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

ঝরলো আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৫২
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন চার শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মারা গেছে ৯২ শিশু। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫৬০ জনের। সব মিলিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ৬৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের শরীরে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৫২ জনের।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৩ জনে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৯৫১ জন।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৮৪১ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশু ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের একজন করে বাসিন্দা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

ঝরলো আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৫২

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন চার শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মারা গেছে ৯২ শিশু। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫৬০ জনের। সব মিলিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ৬৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের শরীরে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৫২ জনের।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৩ জনে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৯৫১ জন।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৮৪১ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশু ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের একজন করে বাসিন্দা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত