সংবাদ

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম চলবে অন্য হাসপাতালে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:০৫ পিএম

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম চলবে অন্য হাসপাতালে
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ অন্য হাসপাতালে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে, যা রোববার (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল স্থাপনের শর্ত রয়েছে।

মেডিকেল কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই হাসপাতালে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়। এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের ইন্টার্নশিপও সম্পন্ন করতে হয়। হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় এই কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল কলেজ বন্ধ হচ্ছে না। আমরা শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ দিচ্ছি।’

তিনি আরও জানান, মেডিকেল কলেজটিকে যেকোনো জেনারেল হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে। তারা নিজ উদ্যোগে শিক্ষার্থীদের ওই হাসপাতালে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। কোন হাসপাতালের সঙ্গে কাজ করতে চায়, তা আগামী তিন কর্মদিবসের মধ্যে অধিদপ্তরকে জানাতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, সাধারণত সরকারি বা বেসরকারি জেনারেল হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকলেও এবার সরকারের পক্ষ থেকে আদ্-দ্বীনকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে বেসরকারি হাসপাতালের সঙ্গেই চুক্তিবদ্ধ হতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম চলবে অন্য হাসপাতালে

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত