সংবাদ

হামে আরও ৫ শিশুর প্রাণহানি, মৃত বেড়ে ৬৪৮

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:০৬ পিএম

হামে আরও ৫ শিশুর প্রাণহানি, মৃত বেড়ে ৬৪৮
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ (সন্দেহজনক হাম) নিয়ে মারা গেছেন পাঁচ শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মারা গেছে ৯২ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের শরীরে। একই সময়ে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৭৬৩ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৮ জনে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮৯৯ জন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

হামে আরও ৫ শিশুর প্রাণহানি, মৃত বেড়ে ৬৪৮

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ (সন্দেহজনক হাম) নিয়ে মারা গেছেন পাঁচ শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মারা গেছে ৯২ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের শরীরে। একই সময়ে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৭৬৩ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৮ জনে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮৯৯ জন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত