সংবাদ

ত্রিশালে ৪৮ দেশের পতাকায় বর্ণিল সড়ক

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম

ত্রিশালে ৪৮ দেশের পতাকায় বর্ণিল সড়ক
ময়মনসিংহের ত্রিশালে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ৪৮ দেশের পতাকায় সাজানো হয়েছে একটি সড়ক।

ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শুরু হয়েছে বাঁধভাঙা উন্মাদনা। প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়দের ঘিরে এই উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটেছে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের একটি সড়কে। সড়কের দুই পাশে শোভা পাচ্ছে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের জাতীয় পতাকা।

ত্রিশালের কোনাবাখাই পেঁচপাড়া নতুন বাজার এলাকার এই সড়কটি এখন ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, পাকা সড়কের দুই পাশে উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্সসহ বিভিন্ন দেশের পতাকা। ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে প্রতিদিন জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন।

এই আয়োজনের উদ্যোক্তা স্থানীয় ফুটবলপ্রেমী মো. মনিরুজ্জামান সোহাগ। তিনি জানান, বিশ্বকাপ ফুটবল ঘিরে ভিন্ন কিছু করার পরিকল্পনা থেকেই এই উদ্যোগ। সড়কে ৪৮টি দেশের পতাকার পাশাপাশি বাংলাদেশের দুটি এবং ফিফার দুটি পতাকা লাগানো হয়েছে। মোট ৫২টি পতাকায় সাজানো হয়েছে পুরো সড়ক। এ ছাড়া রাতে বড় পর্দায় খেলা দেখার জন্য প্রজেক্টর ও টেলিভিশনের ব্যবস্থাও করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, এমন আয়োজন গ্রামজুড়ে বিশ্বকাপের আমেজ তৈরি করেছে। মূলত যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ময়মনসিংহ শহর থেকে আসা দর্শনার্থী জুলফিকার নিরব বলেন, ‘একসঙ্গে বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের পতাকা দিয়ে সাজানো সড়ক দেখে আমি অভিভূত। এটি সত্যি চমৎকার একটি দৃশ্য।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

ত্রিশালে ৪৮ দেশের পতাকায় বর্ণিল সড়ক

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত