সংবাদ

সুনামগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৩২ পিএম

সুনামগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হয়েছে।

সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ইউনিটের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ১০টায় দেশের ১০টি জেলা হাসপাতালে একযোগে এই আইসিইউ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

নারায়ণগঞ্জ থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী নতুন এই চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক মাহবুবুল আলম, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মোহাম্মদ নূরে আলম শামীম ও সিভিল সার্জন জসিম উদ্দিন। এ সময় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ আবুল কালাম এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ ছাড়াও আজ অন্য যে জেলাগুলোতে আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হয়েছে, সেগুলো হলো-মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই বিশেষায়িত ইউনিটগুলো স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জেলা পর্যায়ে আইসিইউ সেবা চালু হওয়ায় এখন থেকে জটিল রোগীদের চিকিৎসার জন্য সিলেট বা ঢাকায় পাঠানোর প্রয়োজন কমবে। এতে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবায় নতুন গতির সঞ্চার হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

সুনামগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত