সংবাদ

সখিপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

সখিপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
টাঙ্গাইলের সখিপুরে ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে ৩২ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ছাতিয়াচালা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রাতে অভিযান পরিচালনা করে। এ সময় ৩২ পিস ইয়াবাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ছাতিয়াচালা গ্রামের নাজমুল হাসান (২২), নাঈম মিয়া (২৩) ও বিল্লাল হোসেন (২৮)।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

সখিপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে ৩২ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ছাতিয়াচালা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রাতে অভিযান পরিচালনা করে। এ সময় ৩২ পিস ইয়াবাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ছাতিয়াচালা গ্রামের নাজমুল হাসান (২২), নাঈম মিয়া (২৩) ও বিল্লাল হোসেন (২৮)।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত