ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ আন্তর্জাতিক হ্যান্ডবল ট্রফিতে গতকাল অনূর্ধ্ব-১৮ বিভাগের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩৯-২৫ গোলে হারিয়েছে নেপাল দলকে।
প্রতিযোগিতায় তিন ম্যাচে এটি
বাংলাদেশের দ্বিতীয় জয়।
পল্টনস্থ হ্যান্ডবল স্টেডিয়ামে
অনুষ্ঠিত ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেন জেবে দাই বম ও ডেভিড বম।
একদিন আগে মালদ্বীপের বিপক্ষে
ম্যাচ সেরা খেলোয়াড় হন জেবে দাই বম।
ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৮
গোল করা জেবে দাই বম বলেন, ‘আমি নিজের পারফরমেন্সে ১০ এর মধ্যে নিজেকে ৫ দেব। সত্যি
বলতে আমি দলের জন্য খেলেছি। বাংলাদেশের জন্য খেলেছি। নিজের জন্য কখনো খেলবো না। আজ
আমি চেয়েছি অন্য কেউ যেন পুরস্কার পায়।’
ভারতের কাছে হারের পর খুব খারাপ
লেগেছিল বলেও জানান তিনি, ‘ঐ ম্যাচ হেরে ভীষণ খারাপ লেগেছিল। কারণ জয় পরাজয়ের মধ্যে
ছিল মাত্র ৪ গোলের ব্যবধান। ভাগ্যসহায়ক হলে আমরা ওই ব্যবধান কাটিয়ে ম্যাচটি বের করে
আনতে পারতাম।’
আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে
নজর জেবে দাই বমের, ‘আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী। ভারতের বিপক্ষে যেমন খেলেছি, আজ
যেমন খেলেছি ওদের সঙ্গেও তেমন খেলতে চাই।’
আজ দুপুর ১টায় শেষ ম্যাচে বাংলাদেশ
মুখোমুখি হবে আফগানিস্তাানের।
সন্ধ্যা ৭টায় অনূর্ধ্ব-২০ বিভাগের
সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ইয়েমেনের। বিকেল ৫টায় অন্য সেমিফাইনালে ভারতের খেলবে
মালদ্বীপের বিপক্ষে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন