সংবাদ

মধুপুরে গারো শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শুরু

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৩৪ পিএম

মধুপুরে গারো শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শুরু
মধুপুরে গারো শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রম। ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুর গড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গারো সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য ৫ দিনব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে সোমবার (১৫ জুন) সকালে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির আয়োজনে এই প্রশিক্ষণে মধুপুর গড়ের লালমাটি এলাকার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন। উপজেলা আইসিটি কর্মকর্তা আব্রারুল ইসলাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খন্দকার মোতালেব হোসেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান।

বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন ও প্রযুক্তিনির্ভর সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে। প্রযুক্তির এই যুগে নিরাপদ থাকতে হলে সাইবার সচেতনতার কোনো বিকল্প নেই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এ ধরনের সময়োপযোগী উদ্যোগ তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার বলেন, ‘এ অঞ্চলের সার্বিক উন্নয়নে মন্ত্রী মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুধু শিক্ষা বা প্রযুক্তি নয়, গ্যাস ও রেললাইনের মতো বড় প্রকল্পগুলো বাস্তবায়নেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

ইউএনও জুবায়ের হোসেন জানান, পাঁচ দিনের এই প্রাথমিক প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে তিন মাস মেয়াদি আরও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা সাইবার অপরাধ মোকাবিলা ও এআই ব্যবহারের বিষয়ে দক্ষ হয়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

মধুপুরে গারো শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত