সংবাদ

মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান ভূমি মন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম

মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান ভূমি মন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতা আরো বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে ভূমি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়। এ সময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর আধুনিকীকরনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে রাষ্ট্রদূতকে অবহিত করেন। ভূমিসেবা আধুনিকীকরনের কার্যক্রমকে বাংলাদেশের অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ্য করে প্রতিমন্ত্রী বলেন, সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়। কারণ, এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে যায়।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন।

গণতন্ত্রকে সুসংহত করা, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অতীতে যুক্তরাষ্ট্র যেভাবে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান ভূমি মন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত