আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে বিভাগীয় শহর রংপুরে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে ‘রংপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাব’-এর উদ্যোগে এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। এতে হাজারো নারী, পুরুষ ও শিশু অংশ নিয়ে পুরো শহরে উৎসবের আমেজ তৈরি করে।
বেলা ১ টার দিকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সমবেত হতে শুরু করেন। প্রিয় দলের জার্সি পরে এবং বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা হাতে হাজার হাজার ফুটবলপ্রেমী নেচে-গেয়ে উল্লাস করেন। এ সময় আকাশে রঙিন ফানুস উড়িয়ে এক অপূর্ব দৃশ্যের অবতারণা করা হয়। এরপর বিশাল আকৃতির একটি পতাকা নিয়ে শুরু হয় আনন্দ র্যালি। মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির বহর নিয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক লাইব্রেরি মাঠে এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রংপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি জহির আলম নয়ন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স। তারা আশা প্রকাশ করেন, এবারও আর্জেন্টিনা ছন্দময় ফুটবলের মাধ্যমে বিশ্বজয় করবে।
শোভাযাত্রায় অংশ নেওয়া স্কুলছাত্রী আইনুন নাহার বলে, ‘আর্জেন্টিনার ফুটবল শৈলী আমার খুব ভালো লাগে। তারা ফাউল করে না, সুন্দর ও ছন্দময় খেলা উপহার দেয়। প্রিয় দলকে শুভকামনা জানাতেই আজ এখানে এসেছি।’
শহর থেকে ৫ কিলোমিটার দূরে নিসবেতগঞ্জ এলাকা থেকে বাইসাইকেলে পতাকা বেঁধে র্যালিতে যোগ দিতে এসেছিল রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র শমসেদ রাহাগির। সে বলে, ‘প্রিয় খেলোয়াড় মেসির খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি, জয় দিয়েই বিশ্বকাপ শুরু হবে।’
আর্জেন্টিনা ফ্যান ক্লাব কর্তৃপক্ষ জানায়, বিশ্বকাপের সময় সাধারণ মানুষের খেলা দেখার জন্য রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। রংপুর সিটি করপোরেশনের সহযোগিতায় এই আয়োজনে ফুটবলপ্রেমীরা প্রিয় দলের খেলা একসঙ্গে উপভোগ করতে পারবেন।
/

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন