সংবাদ

টেকনাফে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৫১ পিএম

টেকনাফে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী মনছুর আলম। ছবি : সংবাদ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ মনছুর আলম (৪২) নামে এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া ৬ টার দিকে বাহারছড়া এলাকায় মনছুর আলমের বাড়িতে অভিযান চালায় র‍্যাব-১৫-এর একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া মনছুর আলম সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার বাসিন্দা। র‍্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের সঙ্গে জড়িত।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিজের হেফাজতে রাখার দায়ে মনছুর আলমের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে উদ্ধার করা অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় র‍্যাব।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

টেকনাফে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ মনছুর আলম (৪২) নামে এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া ৬ টার দিকে বাহারছড়া এলাকায় মনছুর আলমের বাড়িতে অভিযান চালায় র‍্যাব-১৫-এর একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া মনছুর আলম সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার বাসিন্দা। র‍্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের সঙ্গে জড়িত।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিজের হেফাজতে রাখার দায়ে মনছুর আলমের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে উদ্ধার করা অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় র‍্যাব।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত